জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- চলতি মাসের ৩ তারিখ অর্থাৎ শুক্রবার জলপাইগুড়িতে আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
জানা গিয়েছে, কর্মজীবনের শুরুতে তিনি বেশ কয়েক মাস জলপাইগুড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক পদে কাজ করেছিলেন। আর সেই পুরনো কর্মস্থল ঘুরে দেখতেই জলপাইগুড়িতে আসছেন তিনি। রাজ্যপালের আগমনকে ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব জলপাইগুড়িতে। শহরের ইউরোপিয়ান ক্লাবের কাছে ইংরেজ আমলের পুরনো একটি লালবাড়ি রয়েছে। সেই লাল বাড়িটি ছিল ওই ব্যাংকের অফিস যেখানে বেশ কিছুদিন কাজ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার আগমন ঘিরে সেই লাল বাড়িকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে।শুরু হয়েছে লাল বাড়ি পরিষ্কার পরিছন্ন করার কাজ।সূত্রের খবর,ফুলবাড়ীর ভারত-বাংলাদেশ সীমান্তের চেকপোস্ট পরিদর্শন করে তিনি এদিন জলপাইগুড়ি শহরে আসবেন। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। পুরনো সেই লাল বাড়িতে সময় কাটাবেন তিনি এমনকি ব্যাংক কর্মীদের সাথেও কথা বলবেন।এছাড়াও জলপাইগুড়িতে এক গুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্যপালের। ব্যাংক কর্মীদের পাশাপাশি প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে।পুলিশ প্রশাসনের তরফে রাজ্য পালের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
চলতি মাসের ৩ তারিখ শুক্রবার জলপাইগুড়িতে আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।












Leave a Reply