বার বার চুরির ঘটনায় অসহায় কাউন্সিলর।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সাইকেল চুরি সহ নেশাগ্রস্ত যুবক ভাঙল কয়েক টি পানীয় জলের কল। অসহায় অবস্থায় কুয়ার থেকে বাধ্য হয়ে পানীয় জল নিচ্ছে জয়ন্তী পাড়ার বাসিন্দা রা। শনিবার রাতের অন্ধকারে কিছু নেশার আকর্ষণে কয়েক টি ছেচরা যুবক নেশা করে 12no ওয়ার্ডের জয়ন্তী পাড়া হাইস্কুল এর সামনে কয়েক টি জলের পাইপ ইট দিয়ে ভেঙে দেয়। এর ফলে এলাকার বাসিন্দারা জল নিতে খুব সমস্যার জন্য কুয়া থেকে জল নিতে হচ্ছে।তাই খুব তাড়াতাড়ি পাইপগুলো ঠিক করার আবেদন জানান কাউন্সিলার এর কাছে ।আর যারা এই কাজ টি করছে তাদের শাস্তিরদাবি করেন তারা। পাশাপাশি জয়ন্তী পাড়া স়ংলগন জয়লেন পাড়ার থেকে বাড়ির ভিতরে ঢুকে একটা সাইকেল নিয়ে চম্পট দেয় এ যুবকের দল। বিষয় টি নিয়ে কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন বলেন বিষয়টি দূঃখ জনক। বিষয় টি যা করণীয় তার করবো। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন এই সমস্ত মানুষ কে চিহ্নিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *