নিজস্ব সংবাদদাতা, মালদা, —সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গার ১৩ই ফেব্রুয়ারি পূর্ণদিবস কর্ম বিরোতি ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাই সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায়, পাশাপাশি মালদা জেলার মুচিয়া অঞ্চল চন্দ্র মোহন হাই স্কুল পূর্ণ দিবস কর্মবিরতি করা হয়। উল্লেখ্য পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের যে বকেয়া সহ কেন্দ্রীয় হারে ডিএ ও স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবিতে ১৩ই ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি মুচিয়া অঞ্চল চন্দ্র মোহন হাইস্কুলেও পূর্ণদিবস কর্মবিরতিতে সামিল হন সমস্ত শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষা কর্মীগণ । এই আন্দোলনের সকল শিক্ষকদের দাবি স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে ও বকেয়া সহ কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে,এই দাবি নিয়ে আজ পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন সমস্ত শিক্ষক শিক্ষিকারা ও শিক্ষাকর্মীগণ ।
সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গার ১৩ই ফেব্রুয়ারি পূর্ণদিবস কর্ম বিরোতি ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।












Leave a Reply