আবদুল হাই, বাঁকুড়াঃ প্রশাসনের উদ্যোগে সারা বছরে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষদের উদ্দেশ্যে প্রচার চালানো হচ্ছে কিন্তু তারপরেও একশ্রেণীর সবজান্তা সাধারণ মানুষদের মধ্যে হুশ ফিরছে না আর যার কারণে বারবার ঘটে চলেছে ভয়াবহ দুর্ঘটনা । বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত পাননে বাজারে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো এলাকার সাধারণ মানুষরা । ঘটনায় আহত হয়েছেন ১৩ জন শ্রমিক ।
স্থানীয় সূত্র জানতে পারা যায় , দেশরা থেকে পাননের দিকে যাচ্ছিল একটি ইঞ্জিন ভ্যানে করে চৌদ্দ জন শ্রমিক । সেই সময় পাননে বাজার এলাকায় হঠাৎই এক পাল গরু ইঞ্জিনভ্যানের সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনভ্যান্টি উল্টে যায় । এই ঘটনায় আহত হন ১৩ জন শ্রমিক । স্থানীয় বাসিন্দারাই আহত শ্রমিকদের উদ্ধারের কাজে হাত লাগায় এবং খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ । আহত ব্যক্তিদের গোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে । বাকিদের এই মুহূর্তে গোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যার ঠিক পরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ইতিমধ্যেই কতলপুর থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন।












Leave a Reply