জলপাইগুড়ি জেলার শাসক দপ্তরের অভিযান ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রাম এলাকার ভূমি রক্ষা কমিটির।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- স্থায়ী নদী বাঁধের দাবিতে,‌ ভোট বয়কটের ডাক দিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার শাসক দপ্তরের অভিযান ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রাম এলাকার ভূমি রক্ষা কমিটি।, দীর্ঘদিন ধরেই জলঢাকা নদীর ভাঙ্গনে তাদের বাড়িঘর কৃষিজ জমি নদীর তলায় তলিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে তারা বারংবার আন্দোলনে শামিল হয়েছিলেন। গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে সেচ মন্ত্রী সেখানে গিয়ে অস্থায়ী নদী বাঁধ নির্মাণ করেন এবং সস্থায়ী নদীবাঁধ নির্মাণের আশ্বাস দেন। কিন্তু স্বস্থয়ী নদীবাঁধ নির্মাণ এখনও অধরাই রয়ে গেছে। এদিন দক্ষিণ আলতা গ্রাম এলাকার বাসিন্দারা ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ ব্যানারে জলপাইগুড়ি জেলা শাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন। তাদের দাবি স্বস্তায়ী নদী বাঁধ নির্মাণ না হলে তারা ভোট বয়কটে শামিল হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *