নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৬ ফেব্রুয়ারি:- তৃণমূলের নতুন কমিটি গঠনের পর বামনগ্রাম মোসিমপুর অঞ্চল সভাপতি, যুব সভাপতি এবং কালিয়াচক ১ ব্লক তৃণমূল নেতৃত্বকে সংবর্ধনা দেওয়া হলো। বৃহস্পতিবার দুপুরে কালিয়াচকের বামনগ্রাম মোসিমপুর অঞ্চলের দরগাপাড়া এলাকায় তৃণমূলের একটি কর্মী সভার মাধ্যম দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বামনগ্রাম মোসিমপুর অঞ্চলের সভাপতি রাসেল বিশ্বাস , সংশ্লিষ্ট অঞ্চলের যুব সভাপতি জাবেদ ইকবাল , কালিয়াচক ১ ব্লকের যুব সভাপতি সারিউল শেখ, সংশ্লিষ্ট ব্লকের যুব তৃণমূল যুব সাধারণ সম্পাদক শফিকুল আমল সহ অন্যান্যরা।
এদিন তৃণমূলের গঠিত হওয়া নতুন এই কমিটির নেতৃত্বেকে সংবর্ধনা দেওয়া হয় । উপস্থিত ছিলেন অসংখ্য দলীয় কর্মী, সমর্থকেরা। উপস্থিত নেতারা একে একে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন
বামনগ্রাম মোসিমপুর অঞ্চলের যুব সভাপতি রাসেল বিশ্বাস বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত বুথ কর্মী সমর্থকদের নিয়ে এই ধরনের সভার আয়োজন করা হয়েছে। দলের রাজ্য নেতৃত্বে নির্দেশে প্রতিটি এলাকায় তৃণমূলের কর্মী সভা হচ্ছে। জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের কথাও এই কর্মী সভার মাধ্যম দিয়ে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।












Leave a Reply