মাটি খুঁড়ে রীতিমতো বাঙ্কার তৈরি করে চোলাই লুকিয়ে রাখার বন্দোবস্ত ফালাকাটা ব্লকের যোগীঝোড়া এলাকার কারবারিদের।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আবগারি ও পুলিশের চোখে ধুলো দিতে মাটি খুঁড়ে রীতিমতো বাঙ্কার তৈরি করে চোলাই লুকিয়ে রাখার বন্দোবস্ত করেছিলেন ফালাকাটা ব্লকের যোগীঝোড়া এলাকার কারবারিরা। কিন্তু এত কিছু করেও শেষরক্ষা করা যায়নি। শুক্রবার আবগারি দপ্তরের অভিযানে ধরা পড়ে গেল বাঙ্কারের ভিতরে লুকিয়ে রাখা কয়েকশো লিটার চোলাই। তবে বাঙ্কার তৈরি করে চোলাই লুকিয়ে রাখার এমন পন্থা দেখে চোখ মাথায় উঠেছে আবগারি দপ্তরের কর্মীদের। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বীরপাড়া সার্কেলের আবগারি দপ্তরের আধিকারিকরা ফালাকাটা ব্লকের যোগীঝোড়া এলাকায় তল্লাশি চালায়। এদিন প্রায় ১০০ লিটার চোলাই মদ ও চোলাই তৈরির সমস্ত উপকরণ সবই নষ্ট করে দেওয়া হয়েছে। তবে ওই অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। আফগারি দপ্তর সূত্রে খবর, বেআইনি চোলাই মদ বন্ধের জন্য আগামী দিনে লাগাতার অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *