মালদহ মেডিকেল কলেজে রোগীর বিছানায় ইঁদুরের তান্ডবে তোলপাড় গোটা রাজ্য।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৭ ফেব্রুয়ারি:- মালদহ মেডিকেল কলেজে রোগীর বিছানায় ইঁদুরের তান্ডবে তোলপাড় গোটা রাজ্য। সেই ঘটনার প্রতিবাদে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহ অধ্যক্ষকে ডেপুটেশন কর্মসূচি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদা সাংগঠনিকের। শুক্রবার দুপুর একটা নাগাদ বিজেপির কর্মী সমর্থকরা সহ অধ্যক্ষ একটি ডেপুটিশন প্রদান করেন।
উল্লেখ্য, গতকাল সমাজ মাধ্যমে মেডিকেল কলেজের মেইল বিভাগে মানসিক ভারসাম্যহীন এক রোগের বিছানায় ইঁদুর ঘোরাঘুরি করে। অবশেষে সে রোগী বিরক্তি হয়ে ইঁদুরটিকে চড় থাপ্পড় মারে এই ছবি ভাইরাল হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। মেডিকেল কলেজে এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *