ফালাকাটা ব্লকের দপগাঁও চা বাগান এলাকায় নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে এবং ফালাকাটা থানার জটেশ্বর ফাঁড়ির ব্যবস্থাপনায় শনিবার ফালাকাটা ব্লকের দপগাঁও চা বাগান এলাকায় নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত ওই শিবিরে সংশ্লিষ্ট এলাকার বহু বাসিন্দার চোখ পরীক্ষা করান। এছাড়াও এদিন বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন,আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, জটেশ্বর পুলিশ আউট পোস্টের ওসি অমিত শর্মা সহ পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা। এছাড়াও এদিন দলগাঁও চা বাগান এলাকায় ফুটবল খেলার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *