জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ডিএ এর দাবিতে দুই দিন ব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে বামপন্থী বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন। এবার তাদের বিরুদ্ধে সোমবার জলপাইগুড়িতে আন্দোলনে নামলেন তৃনমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এদিন তারা জলপাইগুড়ি শহরে মিছিল করে ডিএ-এর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের ধিক্কার জানান। এবং সেই সাথে জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের এসে প্রতিবাদ জানান। এছাড়াও তারা ৩% ডিএ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন প্রদান করেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের ৩ % ডিএ প্রদান করেছে কিন্তু ডিএ এর নাম করে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
জলপাইগুড়ি শহরে মিছিল করে ডিএ-এর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের ধিক্কার জানাল তৃনমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন












Leave a Reply