সাট্টা খেলার প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক।

নিজস্ব সংবাদদাতা, মালদা: সাট্টা খেলার প্রতিবাদ করায় আক্রান্ত এক যুবক। চাকু মারার অভিযোগ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি করেছে পুরাতন মালদা থানার সাহাপুর কালীতলা বাজার এলাকায়।
জানা গেছে আক্রান্ত ওই যুবকের নাম মিন্টু পান্ডে। বাড়ি সাহাপুর ছাতিয়ান মোড় এলাকায়। জানা যায় এদিন সন্ধ্যায় এলাকায় সাট্টা
খেলার প্রতিবাদ করেছিল ওই যুবক। প্রতিবাদ করাই স্থানীয় রকি মন্ডল সহ বেশ কয়েকজন তাকে মারধর করে। তার পিঠে চাকু মারার অভিযোগ উঠে। এরপর রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *