‘উত্তরবঙ্গের উন্নয়নের জন্য TMC, CPIM কেউ কিছু করেনি’ জলপাইগুড়িতে এসে এমন মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলিপ ঘোষের।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ‘উত্তরবঙ্গের উন্নয়নের জন্য TMC, CPIM কেউ কিছু করেনি’ জলপাইগুড়িতে এসে এমন মন্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলিপ ঘোষের।
মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করার জন্য জলপাইগুড়িতে এসে পৌছালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি সাতসকালে জলপাইগুড়ি স্টেশনে আসেন। তাকে সংবর্ধনা জানায় বিজেপির কর্মী থেকে জেলা নেতৃত্বরা। এদিন তিনি জলপাইগুড়িতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, উত্তরবঙ্গে উন্নয়ন নিয়ে তৃনমূল বিজেপি কেউ কিছু করেনি রেল লাইন থেকে শুরু করে বন্দেভারত দিয়েছেন মোদিজি। জানা গেছে, জলপাইগুড়ি জেলায় বেশ কিছু দলীয় সভায় তিনি যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *