কালচিনি তৃণমূল কার্যালয়ে মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কালচিনি তৃণমূল কার্যালয়ে মঙ্গলবার তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হল। এদিন এক সভার মধ্য দিয়ে কালচিনি ব্লকের সমস্ত অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠিত করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের কালচিনি ব্লক সভাপতি পবন লামা সহ অন্যান্য নেতৃত্বরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত করা হয় বলে জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের কালচিনি ব্লক সভাপতি পবন লামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *