আবারও বালি বোঝাই ৩টি ট্রাক্টর আটক।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দিনের পর দিন রমরমিয়ে বালি পাচার করছে পাচারকারীরা। কিন্তু বীরভূম জেলা পুলিশ সেই অবৈধ বালি পাচার রুখতে তৎপর রয়েছে। আজ ভোরবেলায় আবারও ৩টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করল বীরভূম জেলার দুবরাজপুর থানার পুলিশ। বেশ কিছুদিন থেকে দুবরাজপুর ব্লকের লোবা এলাকার অজয় নদীর বিভিন্ন ঘাট থেকে অবৈধভাবে বালি মাফিয়ারা বালি চুরি করে পাচার করছিল বলে অভিযোগ। তাই আজ সকালে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে তরুলিয়া মোড়ের কাছে ৩ টি ট্রাক্টর আটক করে দুবরাজপুর থানার পুলিশ। ৩টি ট্র্যাক্টরের চালকই পলাতক। পুলিশ সূত্রে জানা যায়, কোনও বৈধ নথি ছাড়াই ওই ট্র্যাক্টর গুলোতে বালি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। উল্লেখ্য, গত দুদিনে ছয়টি বালি বোঝাই ট্রাক্টর আটক করেছে পুলিশ। এর আগেও অবৈধ ভাবে বালি বোঝাই বহু লরি ও ট্রাক্টর আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *