ট্রেনের ধাক্কায় আহত মানসিক ভারসাম্যহীন মহিলা।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর পৌরসভার নায়েক পাড়া থেকে দাতিন যাওয়ার রাস্তায় ১৪ নম্বর রেল গেটের কাছে এক মানসিক ভারসাম্যহীন মহিলা ট্রেনের ধাক্কায় আহত হোন। ঘটনাটি ঘটেছে আজ দুপুর ২ টো নাগাদ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। জানা যায়, ১৪ নম্বর রেল গেট থেকে ঐ মানসিক ভারসাম্যহীন মহিলা রেল লাইনের পাশ দিয়ে পাঁচড়া রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। তখনই একটি মাল গাড়ি এসে তাঁকে সজোরে ধাক্কা মারলে তিনি রেল লাইনের ধারে ছিটকে পড়েন। ফলে গুরুতর আহত হোন তিনি। যদিও বা তাঁর নাম পরিচয় জানা যায় নি। স্থানীয় বাসিন্দারা দুবরাজপুর থানার পুলিশ এবং রেল পুলিশকে খবর দেন। দুই থানার পুলিশ এসে আহত মানসিক ভারসাম্যহীন মহিলাকে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে ভর্ত্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *