সুদীপ সেন, বাঁকুড়া:- রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে দিদির দূত কর্মসূচি। সেই উপলক্ষ্যে ২২ ই ফেব্রুয়ারি বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের বিভিন্ন স্থানে দিদির দূত কর্মসূচিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, শালতোড়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সন্তোষ কুমার মন্ডল, সহ সভাপতি তন্ময় মন্ডল, মহিলা নেত্রী সুস্মিতা কবিরাজ, তিলুড়ী অঞ্চল সভাপতি তপন চ্যাটার্জী ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
তাঁরা তিলুড়ী অঞ্চলের তিলুড়ী কাছারী বাজার, কৃপাময়ী হাই স্কুল, গ্রাম পঞ্চায়েত, কলাকুড়ি, কুলাবহাল সহ বিভিন্ন স্থান পরিদর্শন করে এলাকার মানুষের সাথে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শোনেন ও জনসংযোগ করেন।












Leave a Reply