বনগাঁ বিডিও অফিসে খাদ্যমন্ত্রী, রেশন কার্ড না পাওয়ার অভিযোগ শুনলেন ভুক্তভোগীদের।

বনগাঁ, নিজস্ব সংবাদদাতা:- আজ সকালে বনগাঁ বিডিও অফিসে হাজির হন রাজ্যের খাদ্যমন্ত্রী শ্রী অশোক কীর্তনিয়া। তাঁর উপস্থিতির খবর পেয়ে রেশন কার্ড না পাওয়া-সহ বিভিন্ন সমস্যার কথা জানাতে এগিয়ে আসেন বেশ কয়েকজন ভুক্তভোগী।

মন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তাঁরা। বিশেষ করে রেশন কার্ড না পাওয়া নিয়ে অভিযোগ জানান একাধিক ব্যক্তি। অভিযোগ শোনার পর মন্ত্রী সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়গুলি খতিয়ে দেখে দ্রুত সমাধানের চেষ্টা করার আশ্বাস দেন।

ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্ব সহকারে শুনে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে নির্দেশ দেন মন্ত্রী বলে জানা গিয়েছে। মন্ত্রীর এই উদ্যোগে সমস্যার সমাধানের আশায় স্বস্তি প্রকাশ করেন অভিযোগকারীদের একাংশ।

এদিন বনগাঁ বিডিও অফিসে খাদ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *