সদ্যোজাত সন্তান নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেরিন সুলতানা।

নিজস্ব সংবাদদাতা, মালদা- সদ্যোজাত সন্তান নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেরিন সুলতানা। তাঁর জন্যে বিশেষ ব্যবস্থা করেছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।বৈষ্ণবনগর এর কুম্ভিরা গ্রামের বাসিন্দা। বছর দেড়েক আগে গ্রামের সরিফ মিয়ার সঙ্গে বিয়ে হয়। গত শনিবার মালদা মেডিক্যাল কলেযে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয় সিরিন। পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু এই পরিস্থিতি তেও পড়াশোনা চালিয়ে গেছে সিরিন। আজ চিকিৎসকদের নজরদারি ও নিরাপত্তার ঘেরাটোপে মালদা মেডিক্যালে পরীক্ষা দিচ্ছে সিরিন। তবে শুধু সিরিন নয় মাদ্রাসা পরীক্ষা দিচ্ছে কোলের শিশুকে নিয়ে আরও একজন সেই একই বয়সের সাহারাবানু খাতুম। (১৬)। মানিকচকের বালুটোলার বাসিন্দা। যদিও সাহারাবানুর পুত্রসন্তান হয়েছে প্রায় চার মাস আগে। কিন্তু সম্প্রতি শারীরিক অবস্থা জটিল হয়ে যাওয়ায় তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। একই জায়গায় অন্য বেডে সিরিনের সাথেই মাদ্রাসা দিচ্ছে সাহারাবানু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *