নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিশু শিক্ষার্থীদের আকৃষ্ট করতে রঙিন করে তোলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তার ছোঁয়া লেগেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে।বিদ্যালয়ের প্রবেশ মুখ ও দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে নানা মনিষীর ছবি ও বাণী। এভাবেই রংতুলির আঁচড়ে সাজিয়ে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ব্যবহার করে স্কুলকে শিশুবান্ধব করার সব রকম চেষ্টা চলছে। এতে শিক্ষার্থীরা যেমন ছোটবেলা থেকেই শিল্পমনা মানুষ হিসেবে গড়ে উঠছে, জানছে দেশ-প্রকৃতি সম্পর্কে, তেমনি শিশু মনে শ্রেণিপাঠ সহজবোধ্য হচ্ছে। এতে বেশি করে স্কুলগামী হচ্ছে শিশুরা। স্কুলের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব পক্ষই।
শিশু শিক্ষার্থীদের আকৃষ্ট করতে রঙিন করে তোলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়।












Leave a Reply