পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জামশেদজি টাটা ১৮৪ তম জন্মদিন উপলক্ষে দীঘা চারু হার্ডওয়ারসের পক্ষ থেকে দীঘায় সাফাই অভিযান শুরু করলেন। তারা মানুষের কাছে এই ধরনের বার্তা দিতে চান যে দীঘা হচ্ছে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। আর সেই জায়গায় বহু পর্যটক দিঘাতে বেড়াতে আসেন আর যত তত্র নোংরা আবর্জনা ফেলে দিয়ে যান
তাই সেই পরিবেশকে সুস্থ রাখতে হলে আমাদের প্রত্যেককে এগিয়ে আসা উচিত। এদিন এই সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকজন কর্মী ঝাঁটা হাতে নিয়ে নেমে পড়েন সাফাই অভিযানে। সংস্থার অন্যতম কর্মকর্তা উজ্জ্বল মাইতি বলেন আমরা এই ধরনের সমাজ সেবামূলক কাজ বিভিন্ন সময়ে করে থাকি। দীঘা যেহেতু আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তাই তার পরিবেশকে পরিচ্ছন্নরাখা আমাদের প্রত্যেকেরই দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমরা এই ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত করেছি।
জামশেদজি টাটা ১৮৪ তম জন্মদিন উপলক্ষে দীঘা চারু হার্ডওয়ারসের পক্ষ থেকে দীঘায় সাফাই অভিযান শুরু করলেন।












Leave a Reply