তরতাজা যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – বিক্রম বাছার ১৯ বছরের যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনা কি কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে সাঁকরাইল ব্লকের সারেঙ্গা উত্তরপাড়া কেডিটি পোলের কাছে। বাড়ির লোকের কাছ থেকে জানা যাচ্ছে পড়াশোনা ছেড়ে দিয়েছিল ওই যুবক
। বাড়িতে বাবা এবং দু’ভাই বোন থাকতো । গতকাল রাতে খাওয়া দাওয়া করে মোবাইলে গেম খেলছিল সেই শেষ দেখা হয়েছিল তার বাবার সঙ্গে। সকালবেলা এক যুবক এর নজর পড়ে পাশে একটি তেঁতুল গাছ ছিল তাতেই এই কুকর্ম করেছেন। মৃত যুবকের নাম বিক্রম বাছার মানিকপুর থানায় খবর দেওয়া হয়। দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানিকপুর থানা পুলিশ। এই অল্প বয়সে যুবকের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। মাস্ ৬ হলো বাড়ি থেকে তার মা চলে যায় বাড়ির সবাইকে ফেলে অন্য একজনের হাত ধরে। সেই থেকে মায়ের ব্যাপারে বিভিন্ন কথা শুনতে হতো তাকে। পড়াশোনা ছেড়ে দিয়ে বাঙালি বাড়ি কাজ করতো। হঠাৎই কেন এমন কাজ করলো তা বুঝে উঠতে পারছেন না এলাকার বাসিন্দারা। কি কারণে তার মৃত্যু খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *