পঞ্চায়েত নির্বাচনের জন্য নতুন কমিটি ঘোষণা জেলা কংগ্রেসের।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে রাজ্যের সব রাজনৈতিক দল। মানুষের সাথে জানো সংযোগ বাড়ানোর চেষ্টায় সমস্ত রাজনৈতিক দল। তারই মধ্যে সাগর দিঘী উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী জয়ী হয়। তাতেই বাড়তি অক্সিজেন পেয়েছেন কংগ্রেস কর্মী সমর্থকরা।সেই মর্মেই আজ পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচন কমিটি ঘোষণা করা হলো।

পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলি বলেন , আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের ডাকার একমাত্র কারণ আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে জেলা কংগ্রেসের তরফ থেকে আজ পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি ঘোষণা করা হলো। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে কমিটির এই সদস্যরা পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবেন। এখনো পর্যন্ত যে সমস্ত কর্মীরা একনিষ্ঠ ভাবে কংগ্রেসটা করেন এবং জেলার বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের পতাকাটা ধরে সারিতে দাঁড়িয়ে থাকেন তাদেরই এই কমিটিতে দায়িত্ব দেয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *