সোনামুখী রেঞ্জ অফিসে বিক্ষোভ ।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক না পেয়ে কাজ বন্ধ রেখে বাঁকুড়ার সোনামুখী রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা । এমনকি দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ অফিসারের সঙ্গে বাক্ বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা , এমন ছবিও ধরা পড়লো আমিদের ক্যামেরায় । বনদপ্তর সোনামুখী থানায় খবর দিলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ এবং পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

বিক্ষোভকারী শ্রমিকদের তরফে বলা হয়েছে , তারা দীর্ঘ দিন বনদপ্তরের সোনামুখী রেঞ্জের অধীনে থাকা ডিপোতে শ্রমিকের কাজ করছেন । কিন্তু গত কয়েক মাস তারা কোন পারিশ্রমিক পাননি । এই অবস্থায় পারিশ্রমিকের দাবিতে কাজ বন্ধ রেখে তারা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানান ।

এপ্রসঙ্গে সোনামুখীর রেঞ্জ অফিসার অমিতেশ সৎপতি বলেন , তারা ডিপোতে কাঠ সাজানোর কাজ করে ও সরকারী হারে প্রত্যেকেই বেতন পায় । আর সেই বেতন নির্দিষ্ট পদ্ধতি মেনে বাঁকুড়া ডিভিশান অফিস থেকেই হয় । ‘ মেন কালপ্রিট ‘ জনৈক গঙ্গাধর ঘোষের নেতৃত্বে কয়েক জন অফিসের গেট বন্ধ করে দেয় ও অশালীন মন্তব্য করে । এ বিষয়ে তিনি থানায় লিখিতভাবে অভিযোগ জানাচ্ছেন বলেও জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *