পথ দুর্ঘটনায় উল্টে গেল গাড়ি, ঘটনা স্থলে পুলিশ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- শান্তিপুর থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় উল্টে গেল লরি। স্থানীয় সূত্রে জানা যায় বেলডাঙা থেকে একটি ছাগল বোঝায় লড়ি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল , সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুলিয়া চটকা তলায় ৩৪ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় লরিটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *