আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ১৪ ই মার্চ রাজ্য জুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ শে মার্চ পর্যন্ত। এবার মাধ্যমিক এর চেয়ে বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার।করোনার ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। একবারে দ্বিতীয় বড় পরীক্ষায় বসছে পড়ুয়ারা। এদিন বাঁকুড়া জেলার ইন্দাস উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছে।উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর অনেকটাই নির্ভর করে ছাত্র ছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ তাই এই পরীক্ষাকে কোন ভাবেই হালকা ভাবে নিচ্ছে না পরীক্ষার্থীরা। এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল নিষিদ্ধ করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা আর এফডি ব্যবহার করছে। এছাড়াও পরীক্ষা চলাকালীন টুকলী রুখতে একাধিক ব্যসস্থা নেওয়া হয়েছে।
শেষ মুহূর্তের পাঠে চোখ বুলিয়ে নিচ্ছে পরীক্ষার্থীরা।












Leave a Reply