দলত্যাগী তৃণমূল কর্মীদের সামাজিক বয়কটের ডাক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সীর।

নিজস্ব সংবাদদাতা, মালদা,৪ এপ্রিলঃ—দলত্যাগী তৃণমূল কর্মীদের সামাজিক বয়কটের ডাক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সীর। মালদার কালিয়াচকের যদুপুরে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখার সময় দল ত্যাগিদের সামাজিক বয়কটের ডাক দেন তৃণমূল বিধায়ক তথা জেলা সভাপতি। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন, তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জী, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, যদুপুর অঞ্চল সভাপতি বকুল শেখ সহ অন্যান্য নেতৃত্ব।
জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী বলেন, দশ বছর দলের সমস্ত কিছু ভোগ করল। আর দলের বিপদের সময় দল ছেড়ে পালিয়ে গেল যারা সত্যিকারের তৃণমূল থাকলে কেউ দল ত্যাগ করত না। সত্যিকারের তৃণমূল থাকতো তাহলে পদের লোভে কংগ্রেসে নাম লেখা তো না। এদেরকে সমাজে বয়কট করতে হবে বন্ধু। যে পথে হাঁটবে ধিক্কার দিতে হবে। যে পথে চলবে মুখে থুতু ফেলবেন। এই আবেদন আপনাদের কাছে থাকছে।
এদিন বক্তব্য রাখার সময় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র।কৌস্তুভ বাগচিকে ব্যক্তিগত আক্রমণ করেন মালতিপুরের তৃণমূল বিধায়ক।তিনি বলেন, কৌস্তব বাগচী প্রথমবার তোমাকে ছাড় দেওয়া হয়েছে।এরপর এসে চোর চোর বললে বাটন চলবে তোমাদের ওপরে।মালদার মানুষ তোমাদের ছেড়ে কথা বলবে না। তুমি জেনে রাখো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *