কালিয়াগঞ্জে রাজবংশী নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত হোক, দাবি কামতাপুর পিপলস পার্টির।

মনিরুল হক, কোচবিহার: কালিয়াগঞ্জে রাজবংশী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআই তদন্ত চেয়ে পথে নামল কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। এদিন কালিয়াগঞ্জের নৃশংস ঘটনার সিবিআই তদন্তের দাবিতে কোচবিহার জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। এদিন কোচবিহার রাসমেলা ময়দান থেকে জমায়েত করে ওই একটি মিছিল বের হয়। ওই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তারা কোচবিহার জেলা শাসক দফতরের সামনে গিয়ে শেষ হয়। এদিন তারা সেখানেই বিক্ষোভ দেখান। পরে কয়েকজনের প্রতিনিধি গিয়ে তাঁরা স্মারকলিপি প্রদান করেন।

এদিন এবিষয়ে যৌথ মঞ্চের পক্ষ থেকে কামতাপুর পিপলস পার্টির সভাপতি কংসরাজ বর্মন বলেন, “যেভাবে কালিয়াগঞ্জের ঘটনায় একজন রাজবংশী নাগালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তা ক্ষমার অযোগ্য। এরপর অত্যন্ত নৃশংসভাবে পুলিশ মৃতদেহকে টেনে নিয়ে গিয়েছে। এই ঘটনার পাশাপাশি পুলিশের গুলিতে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের ঘটনারও CBI তদন্তের দাবি জানাচ্ছি আমরা। এই রাজ্যে বর্তমানে তপশিলি জাতির মানুষ সুরক্ষিত নেই। তাই ৩৫৬ ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি ও রাজ্যপালের হাতে ক্ষমতা দেওয়ার দাবিও আমরা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *