কালিয়াগঞ্জে রাজবংশী নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং পুলিসের গুলিতে যুবকের মৃত্যুর প্রতিবাদে গন বিক্ষোভ কামতা পূর পিপলস পার্টি (ইউর)।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার কালিয়াগঞ্জের ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর সাজার দাবীতে কামতাপূর পিপলস পার্টি ইউনাইটেডের পক্ষ থেকে করা এক মিছিলের মধ্যে দিয়ে জেলা শাসকের দরবারে স্বারকলিপি প্রদান করে গণ বিক্ষোভ প্রদর্শন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে দলের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ রায়, বলেন, গোটা উত্তরবঙ্গের মা বোনদের নিরাপত্তা নেই, যার জন্য পর পর একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটে চলেছে, পুলিস প্রশাসন সম্পূর্ন ভাবে ব্যর্থ।
অথচ, এমন ঘটনার প্রতিবাদ করতে গেলেই মৃত্যুঞ্জয় বর্মণের মতো পুলিশের গুলিতে মরতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *