কনেযাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বাড়িতে।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুরের রঞ্জনবাজারে কনেযাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা মারলে ৪ জন কনেযাত্রী আহত হোন। গতকাল বুধবার রাত্রি সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। আহতদের দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, চন্দ্রপুর থানার গাইসাড়া-মুক্তিপুর গ্রাম থেকে খয়রাশোল থানার পাইগড়া গ্রামে যাচ্ছিল একটি কনেযাত্রী বোঝাই বাস। দ্রুত গতির বাসটি প্রথমে একটি বড় পাথরে ধাক্কা মারে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে সজোরে ধাক্কা মারলে কনেযাত্রী বোঝাই বাসটির সামনে থাকা চারজন যাত্রী আহত হোন। যদিও বা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। বাসের যাত্রীরা জানান, চালক মদ্যপান করার জন্য বেসামাল হয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই বিপত্তি ঘটে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাসের চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *