বিজেপির অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে রানাঘাট ছোটবাজার মোড়ে প্রতিবাদী পথসভা অনুষ্টিত হলো শহর তৃণমূল কংগ্রেসের ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের অপশাসন ও বাংলার প্রতি লাগাতার বঞ্চনা সহ বিজেপির অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে রানাঘাট ছোটবাজার মোড়ে প্রতিবাদী পথসভা অনুষ্টিত হলো রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায়। এই পথ সভায় উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপপৌরপতি আনন্দ দে, সহ সমস্ত ওয়ার্ডের কাউনসিলরবৃন্দ, তৃণমূল শহর কংগ্রেস সভাপতি পবিত্র ব্রহ্ম, রণজিৎ পাল সহ স্থানীয় নেতৃত্ব। এই প্রতিবাদ সভায় কড়া সমালোচনা করা হয় অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে। এই প্রতিবাদ সভায় তৃণমূল কর্মী ও সমর্থকদের উপস্থিত ছিল চোখে পরার মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *