নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভাগীরথী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ তিন কিশোর। বৃহস্পতিবার নদী থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটে কালিগঞ্জ থানার ফরিদপুর হরিণডাঙা ঘাটে। নিখোঁজ আরো দুই কিশোরের খোঁজে তল্লাশি চালানো কালিগঞ্জ থানা পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী। বুধবার বিকালে তিন বন্ধু মহিদুল সেখ (১৮)
ইজামুল সেখ (১৭)
ওমর আলী সেখ (১৮) একসঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নামে। এরপর তারা তলিয়ে যায় বলে জানা যায়।খবর পেয়ে সন্ধ্যা থেকে উদ্ধার কাজে শুরু করে পুলিশ। আজ সকালে উদ্ধারকার্য চালানোর সময় এক ওমর আলী নামে ওই কিশোরের দেহ উদ্ধার হয়। এখনো বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ভাগীরথী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ তিন কিশোর।












Leave a Reply