মনিরুল হক, কোচবিহার: শ্বশুরের কাছে টাকা চেয়ে না পাওয়ায় শ্বশুরকে কলের হাতল দিয়ে পিটিয়ে খুনের চেষ্টা জামাইয়ের। ঘটনাটি ঘটেছে কোচবিহার পৌরসভার ১ নং ওয়ার্ডের টাকাগাছ বাঁধেরপার এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ওই ঘটনায় গ্রেপ্তার জামাই। ধৃত ওই জামাইয়ের নাম বিজয় সরকার। আক্রান্ত শ্বশুরের নাম তাপস সরকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাজার করতে যাচ্ছিলেন শ্বশুর তাপস সরকার। তাঁর অভিযোগ , সে সময়েই তাঁর ওপর হামলা চালান জামাই বিজয় সরকার। প্রকাশ্যে সকলের সামনেই কলের হাতল দিয়ে সজোরে আঘাত করেন শ্বশুরের মাথায়। তাপস সরকার গুরুতর আহত হন। তড়িঘড়ি তাপসকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা জামাই বিজয়কে তাড়া করে ধরে ফেলেন। তাঁকে উত্তম মধ্যম দেন এবং পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। আজ হঠাৎ করেই শ্বশুরের ওপর হামলা চালায় জামাই। শ্বশুরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সে চিকিৎসাধীন রয়েছেন কোচবিহার এম জে এম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
আক্রান্ত ব্যক্তির স্ত্রীর অভিযোগ, কলেজ পড়তে পড়তে মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে বিজয় সরকার। দীর্ঘ পাঁচ বছর সময় কেটে যাওয়ার পর মেয়ে সাথে জামাই বিজয় সরকারের মাঝে মধ্যে ঝগড়া লাগতো। সেই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর মেয়ের উপর অত্যাচারের মাত্রা বেড়ে যায়। তারপর হঠাৎ একদিন শ্বশুর বাড়ি এসে জামাই বিজয় সরকার ৭০ হাজার টাকা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করে শ্বশুর তাপস সরকার। সেটা নিয়ে দুই পরিবারের বিবাদ লাগে। আজ শশুর বাজার থেকে ফেরার সময় জামাই কলের হাতল দিয়ে দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করে। মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোচবিহার এম জে এম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয় জামাইকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বলে জানা গিয়েছে।












Leave a Reply