ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার একটি আস্ত হোটেল, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বলে দাবি মালিকের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ভোররাতে কড়াইয়ে হচ্ছিল রান্না, তেল অতিরিক্ত গরম হয়ে যাওয়াই আগুনের শিখা ছিটকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার একটি লাইন হোটেল। কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি বলে দাবি হোটেল মালিকের। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর থানা এলাকার উদয়পুর ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে ভাই ভাই নামে একটি লাইন হোটেলের। হোটেলের কর্মরত শ্রমিকরা জানান, ভোররাতে রান্নার কাজ চলছিল তখনই ঘটে এই ভয়ানক অগ্নিকাণ্ড। প্রথমে আগুনের শিখা গিয়ে লাগে চালাই, এরপর গোটা হোটেলে ছড়িয়ে যায়। বেশ কয়েকটি ফ্রিজ পুড়ে ছারখার হয়ে যায়, এছাড়াও হোটেলের সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে হোটেলে কর্মরত শ্রমিকরা, এছাড়াও সাথে সাথে ফোন করে ডোমকল অফিসে। ঘটনাস্থলে যাই ডোমকলের একটি ইঞ্জিন, এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এক শ্রমিকের হাত ও পুড়ে যায়, প্রাথমিক চিকিৎসার পরে সুস্থ আছে বলেই জানা যায়। অন্যদিকে ভোররাতে লাইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। আজ সকালে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর আগুন কিভাবে লাগলো তার তদন্ত শুরু করে। যদিও এই ঘটনায় এখন সর্বস্বান্ত হোটেল মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *