নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকায় নবনির্মিত যাত্রী প্রতিক্ষালয় ও রাধা কৃষ্ণের মূর্তির ওপর রাতের আধারে দূস্কৃতি তান্ডব, ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নবদ্বীপ শহরের প্রতাপনগর পাল বাজার এলাকায়।
জানা যায় সম্প্রতি পৌরসভার উদ্যোগে ঐ বাজারে একটি উচ্চ স্তম্ভ বাতি, যাত্রী প্রতিক্ষালয় ও একটি রাধেকৃষ্ণে মূর্তি স্থাপন করা হয়
দশম দোলে ঘটা করেই উদ্বোধন করেন বিধায়ক ও পৌর পতি।

শনিবার সকালেই সকলের নজরে আসে দূস্কৃতি তান্ডবের ছবি।
রাধাকৃষ্ণের মূর্তীটি কাচ দিয়ে ঘেরা থাকার কারনে তা অক্ষত আছে।

আর এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস।
সুত্র মারফত জানা যায় সি সি টিবি ফুটেজে দূস্কৃতিকে দেখে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াও হবে।

সামগ্রিক ঘটনার তদন্তে স্থানীয় পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *