বাড়ি থেকে তিন দিন নিখোঁজ থাকার পর লিচু বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাড়ি থেকে তিন দিন নিখোঁজ থাকার পর লিচু বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। জানা যায় মৃত ব্যক্তির নাম শিব শংকর চক্রবর্তী, বয়স আনুমানিক ৬০ বছর। বাড়ি নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত গলায় দড়ি বটতলায়। জানা যায় আজ সকালে শান্তিপুর তিন নম্বর রেলগেট সংলগ্ন একটি লিচু বাগানে গাছের ডালের সাথে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। এরপর খবর দেয় পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে প্রথমে ওই ব্যাক্তির নাম পরিচয় জানতে পারিনি প্রতিবেশীরা, পরবর্তীতে নাম পরিচয় জানতে পারে পুলিশ, এরপর খবর দেয় পরিবারকে। পরিবার সূত্রে জানা যায় শিবশঙ্কর চক্রবর্তী মানসিক ভারসাম্যহীন ছিলেন, গত বৃহস্পতিবার সকাল নাগাদ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়, এরপর আর বাড়িতে ফেরেনি। পরিবার থানায় একটি নিখোঁজের ডায়েরি করে। আজ এই ঘটনা শুনে হতবাক হয়ে পড়ে পরিবার, এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। তবে ওই ব্যক্তি নিজে থেকে আত্মঘাতী হলো নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে মৃতদেহটির ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *