কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: খুনী শুভেন্দু অধিকারী গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন কোচবিহার এবিএন শীল কলেজের গেটে শুভেন্দু অধিকারীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা। সেখানে তাদের শ্লোগান দিতে শোনা যায় চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা, খুনী খুনী খুনিটা, শিশির বাবুর ছেলেটা।
তাদের দাবি, চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি পিষে দেয় এক যুবককে। কিন্তু তিনি এতটাই অমানবিক যে গাড়ি থামিয়ে আহত যুবককে চিকিৎসার জন্য পাঠানোর তো দূরের কথা সেখান থেকে পালিয়ে যায় তিনি। পরে যুবকের মৃত্যু হয়। তাই আমরা চাই খুনী নন্দীগ্রামের লোডশেডিং বিধায়ক শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। আগামী দিনের তিনি গ্রেপ্তার না হলে তৃণমূল ছাত্র পরিষদ বৃহত্তর আন্দোলনে নামবে।
এদিন এবিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের এবিএন শীল কলেজ ইউনিটের সহ-সভাপতি অভিষেক চন্দ বলেন,, খুনী শুভেন্দু অধিকারীর আমরা গ্রেপ্তার দাবি করছি। কারণ তার কনভয়ের একটি গাড়ি তরতাজা একটি প্রাণ কেরে নিয়েছে। তিনি এতটাই অমানবিক যে আহত যুবককে দেখার সময় ছিল না। সেখান থেকে তিনি পালিয়ে যান। পরে ওই যুবক সেখানে ছটফটিয়ে মারা যান। তাই ওই লোড শেডিং বিধায়কের গ্রেপ্তার ও শাস্তি চাই। সেই কারণে আমরা তৃণমূল ছাত্র পরিষদ কোচবিহার এবিএন শীল কলেজ ইউনিটের পক্ষ থেকে খুনী শুভেন্দু অধিকারীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখলাম। তাকে আগামীদিনে গ্রেপ্তার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।












Leave a Reply