নদীয়ার কোতোয়ালি থানার আনন্দ বাস এলাকায় উদ্ধার এক ব্যাগ ভর্তি বোমা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আইসিডিএস কেন্দ্রের শৌচালয়ের পাশ থেকে উদ্ধার এক ব্যাগ ভর্তি বোমা। ঘটনাটি নদীয়ার কোতোয়ালি থানার আনন্দ বাস এলাকার।স্থানীয় সূত্র জানা যাচ্ছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচালয়ের পাশে একটি ব্যাগ দেখতে পান এলাকার মানুষ তারপর সেখানে দেখা যায় বোমা রয়েছে এরপর পুলিশকে খবর দিলে পুলিশ সেই বোমা গুলি উদ্ধার করে। পঞ্চায়েত ভোটের আগে আবারো বোমা উদ্ধারে চাঞ্চল্য পাশাপাশি একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের থেকে বোমা উদ্ধারে যথেষ্ট আতঙ্কিত এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *