ঠিক মতোন জলের পরিসেবা না পেয়ে পথ অবরোধ করে এলাকার মহিলারা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঠিক মতোন জলের পরিসেবা না পেয়ে পথ অবরোধ করে এলাকার মহিলারা।দীর্ঘদিন থেকে জল পাচ্ছে না,দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে।গ্রামের মহিলারা তিন ঘন্টা পথ অবরোধ করলো। ঘটনা টি ঘটে চাকদহ ব্লকে ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েতের নেতাজী বাজার মোড়ে। ফলে প্রায় ঘন্টা তিনেক যান চলাচল ব‍্যাহত হয়।এলাকার বাসিন্দা সুমিত্রা বিশ্বাস বলেন,আমরা দীর্ঘদিন দিন থেকে গঙ্গার পরিশ্রুত পানীয় জল পাচ্ছি না। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দরবার করেও কোন সুরাহা হয় নি তাই বাধ‍্য হয়ে আজ এই পথ অবরোধ করেছি।পিএইচই আধিকারিক বলেন,জল পাচ্ছেনা এটা ঠিক কথা নয়। তবে আমাদের একটি মোটর খারাপের কারনে পানীয় জলের পরিসেবা ব‍্যাহত হয়েছে। সারানোর কাজ চলছে।পরে প্রশাসনের হস্তক্ষেপে এই অবরোধ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *