ব্লাকমেইলের জেরে আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার ৪।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ব্লাকমেইলের জেরে আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার ৪। গত শনিবার চোপড়া ব্লকের মুন্সিগজ এলাকার ইরফান আলী নামক দশম শ্রেণীর এক ছাত্র ব্লাকমেলের জেরে আত্মঘাতী হয় বলে অভিযোগ মৃতের পরিবারের। এলাকায় নেমে পড়ে শোকের ছায়া। এই ঘটনায় দোষীদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। ধৃত চারজনকে মঙ্গলবার দুপুরে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *