নদীয়ার কল্যাণী পৌরসভার গেটে বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার কল্যাণী পৌরসভার গেটে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। আজ সকাল থেকে দীর্ঘক্ষণ কল্যাণী পুরসভার মেইন গেটের পাশে বিক্ষোভে সামিল হন অস্থায়ী কর্মীরা।
তাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে তারা পৌরসভায় শ্রম দিচ্ছেন কিন্তু তার পরিবর্তে পারিশ্রমিক ঠিকমতো মিলছে না। সম্প্রতি পৌরসভার চেয়ারম্যান ১২ জন অস্থায়ী কর্মীর বেতন বৃদ্ধি করেছে। কিন্তু অন্যান্য কর্মীর কোন বেতন বাড়েনি। এই নিয়ে সকাল থেকে আন্দোলনে অস্থায়ী কর্মীদের একাংশ। যদিও তাদের দাবি তারা পরিষেবা চালু রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *