নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হাসপাতালের শৌচালয়ের জানালা দিয়ে এক বিচারাধীন বন্দী পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি বুধবার দুপুরে রানাঘাট মহকুমা হাসপাতালে ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, পলাতক বিচারাধীন বন্দির নাম মইদুল মণ্ডল।
বছর ২২-এর ওই অভিযুক্তকে কয়েকদিন আগে ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়েছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় বুকে ব্যাথা নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযুক্তের নিরাপত্তার জন্য তিন সশস্ত্র পুলিশ কনস্টেবলকেও নিয়োগ করা হয়েছিল। তা সত্ত্বেও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বাথরুমের জানালা দিয়ে পালিয়ে যায় বিচারাধীন ওই বন্দী। হাসপাতাল থেকে বিচারাধীন ওই বন্দির পালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
হাসপাতালের শৌচালয়ের জানালা দিয়ে এক বিচারাধীন বন্দী পালানোর ঘটনায় চাঞ্চল্য।












Leave a Reply