দিনে – দুপুরে চলছে অবৈধ কাঠ হেন্ড সোয়িং! অভিযানে বনদপ্তর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- দিনের অলোতে চলছে হাতে করে কাঠ চেরাই, তা আবার সংরক্ষিত বনাঞ্চলের জারুন গাছের গুড়ি। বড়গাছের গুড়ি হেন্ড সোয়িং করে চাহিদা অনুযায়ী বিভিন্ন আকৃতিতে আনার পরে সুয়োগ বুঝে পাচার করে দেওয়া হতো বাইরে। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ইন্দু বস্তি এলাকায়। সংস্লিস্ট জায়গাটি ভল্কা রেঞ্জের ঘোড়ামারা বিটের অন্তরগত। বৃহস্পতিবার দুপুরে বিশেষ সুত্র মারফত সে খবর আসে ঘোড়ামারা বিট অফিসে। তড়িঘড়ি অভিযানে নামে ঘোড়ামারা বিটের বনকর্মীরা। মেলে সাফল্য। তবে বনকর্মিদের দেখে পালিয়ে যেতে সক্ষম হয় কাঠ চেরাইকারিরা। তাদের ধরা সম্ভব হয় নি। উদ্ধার হয় ১০ cft র উপরে জারুল কাঠ। কাঠ গুলি উদ্ধার করে ঘোড়ামারা বিটে নিয়ে আসা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য ২০ হাজার টাকা। এই বিষয়ে ঘোড়ামারা বিটের অফিসার অভিজিৎ ভট্টাচার্য জানান ঘটনার তদন্ত শুরু করাহয়েছে। এবং বন ও বন্যপ্রান রক্ষায় বনদপ্তর সর্বদা প্রস্তুত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *