দ্য কেরালা স্টোরি মুভি ব্যান্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এবং এবং পথ অবরোধ নদীয়ার করিমপুরে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ নদীয়া জেলার করিমপুরে বিজেপির ডাকে একটি পথ অবরোধ কর্মসূচি পালিত হল। দ্য কেরালা স্টোরি মুভি ব্যান্ডের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি এবং এবং পথ অবরোধ। বিজেপির যুব মোর্চার দ্বারা এই অবরোধ কর্মসূচি পালিত হলো। পশ্চিমবঙ্গের এই ছবি নিষিদ্ধ করার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ধিক্কার জানানো হয়। প্রায় এক ঘণ্টার মতো করিমপুরের বাসস্ট্যান্ডের সামনের পথ অবরোধ করে রাখা হয়। এর ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তবে প্রশাসনের নজর ছিল এই অবরোধের প্রতি। করিমপুর থানার পুলিশ এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সহ-সভাপতি গৌতম শিকদার, স্টেট এক্সিকিউটি ভ মেম্বার তপশিলি মোর্চার শ্যামল মন্ডল, zp 4 এর মন্ডল সভাপতি সূদর্শন বিশ্বাস, করিমপুর ৭৭ নম্বর বিধানসভার বিজেপির কনভেনার মৃগেন বিশ্বাস, zp 4 এর যুব মোর্চার সভাপতি শুভ মন্ডল, নদীয়া জেলার উত্তরের তপশিলি মোর্চার সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল এবং আরো বিশেষ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *