পানীয় জলের দাবিতে,রাস্তায় কলসি, বালতি রেখে বিক্ষোভ মহিলাদের।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের খাঁড়ারী গ্রাম পঞ্চায়েতের নিরীশা গ্রামের মহিলারা আজ শনিবার ফুলবেড়িয়া থেকে রামহরিপুর রাজ্য সড়ক মেটা পাড়া মোড়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এই গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার কথা প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি এই কারণেই আজ সকাল থেকে গ্রামের মহিলারা মেটিয়া পাড়ার মোড় দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, রাজ্য সড়কের মাঝে কলসি বালতি রেখে ও বাঁশের বেরিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে।
যতক্ষণ না সরকারি আধিকারিকরা এসে পানীয় জলের সুবিধা করে দিচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ অবরোধ থেকে উঠবে না বলে জানিয়েছেন। পাশাপাশি আগামী পঞ্চায়েত ভোট বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে তারা।

এই পথ অবরোধের ফলে দীর্ঘক্ষণ ধরে যানবাহনের সৃষ্টি হয়। যাতায়াত বন্ধ হওয়ার ফলে ভোগান্তির শিকার হয় বহু মানুষ।

ঘটনাস্থলে বড়জোড়া থানার পুলিশ এসে পৌঁছায় এবং বিক্ষোভকারী মহিলাদের সাথে কথা বলেন তাদের অভিযোগের কথা শুনে ব্লক অফিসে জানানোর পর সরকারি অফিসার আসেন ঘটনার স্থলে। পরে পুলিশ ও সরকারি আধিকারিকরা বোঝানোর পর এই পথ অবরোধ থেকে বিক্ষোভকারীরা উঠে যান। বড়জোড়া থানার পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *