কোচবিহারে তৃণমূল কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান করলো প্রায় ২০০টি পরিবার।

মনিরুল হক, কোচবিহার: তৃণমূল কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান করলো বহু মানুষ। এদিন প্রায় ২০০টি পরিবার ওই দলে যোগদান করেছেন বলে দাবি ফরওয়ার্ড ব্লকের নেতা অক্ষয় ঠাকুরের। পঞ্চায়েত নির্বাচনের আগে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভার দেউরহাট এলাকার বড় নল ধন্ধরা গ্রামের ১০/১৩৯ নং বুথের প্রায় ২০০ তৃণমূল কংগ্রেসের পরিবার সারা ভারত ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন। সেখানে ওই ২০০ পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য তহির মিয়া, গৌতম সরকার সহ আরও অনেকে।

এদিন তৃণমূল কংগ্রেস ছেড়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকে যোগ দেওয়া ফয়জার রহমান নামে এক ব্যক্তি অভিযোগ করেন বলেন,আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করি এবং তৃণমূলের একনিষ্ঠ সৈনিক ছিলাম। আজ দেউরহাট এলাকার বড়নল ধন্ধরা গ্রামের ১০/১৩৯ নং বুথে তৃণমূলের নেতৃত্বরা যেভাবে ১৬৫ জন সাধারণ লোকের কাজ থেকে ঘর দেওয়ার নাম করে ১০ হাজার টাকা করে নিয়েছে। ঘর দেওয়ার নাম করে সাধারণ মানুষকে লাঞ্ছিত করছে। এই কারণে এবং তাদের ঘুষের কারণে আমরা তৃণমূল কংগ্রেসে ছেড়ে ২০০ পরিবার যোগদান করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *