নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর পৌরসভা মুকুটে নতুন পালক, আবারো পেল একটি অত্যাধুনিক লঞ্চ। এদিন এই লঞ্চের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজো কিশোর গোস্বামী এবং পৌরপতি সুব্রত ঘোষ। মূলত এই অত্যাধুনিক লঞ্চটি যাত্রী পারাপার এবং পরবর্তীকালে বিভিন্ন ট্যুরিজম স্পটেও যাত্রী বহন করবে। নদীয়ার শান্তিপুর গুপ্তিপাড়া ঘাটে ফ্রিতে কেটে এই লঞ্চটির উদ্বোধন করলেন মন্ত্রী। শান্তিপুর পৌরসভার দীর্ঘদিনের দাবি ছিল যেহেতু গুপ্তিপাড়া ঘাটে প্রচুর যাত্রী চলাচল করে সেই কারণে বাড়তি একটি অত্যাধুনিক লঞ্চ দেওয়া হোক সরকারের তরফে। সেই দাবি পরিবার দপ্তরের জানানো হয় পৌরসভার তরফে। এপারে পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী একটি নতুন লঞ্চের অনুমোদন দেন। মন্ত্রী বলেন, এই অত্যাধুনিক লঞ্চটি একদিকে যেমন যাত্রী পারাবারের বাড়তি সুবিধা পাবে এলাকাবাসী অন্যদিকে ভবিষ্যতে বিভিন্ন ট্যুরিজম স্পটে যাত্রী নিয়ে যেতে পারবে এই নতুন লঞ্চটি। ইতিমধ্যেই দপ্তরের তরফ থেকে লিখিতভাবে সেই অনুমতি দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে পরিবহন দপ্তরের তরফ থেকে শান্তিপুর পৌরসভা কে এই লঞ্চটি প্রদান করা হয়। শান্তিপুর বাঁশির কথা মাথায় রেখে দীর্ঘদিনের দাবি ছিল। এই সরকার এই দাবিটি পূরণ করায় শান্তিপুরবাসী অনেকটাই উপকৃত হবে বলে মনে করছেন তিনি। পাশাপাশি নতুন লঞ্চটি পরিষেবা পেয়ে স্বাভাবিকভাবে খুশি শান্তিপুরের এলাকাবাসী।
শান্তিপুর পৌরসভা মুকুটে নতুন পালক, আবারো পেল একটি অত্যাধুনিক লঞ্চ।












Leave a Reply