মনিরুল হক, কোচবিহার: জামাই বাবুর বাড়িতে ঘুরতে এসে তোর্সা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে টাকাগাছ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কারিশাল এলাকায় তোর্সা নদীর ঘাটে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। মৃত ওই কিশোরীর নাম সোহানা পারভিন (১২)। তার বাড়ি টাকাগাছ সংলগ্ন দর্জি পাড়া এলাকায়। পরে পুলিশ সোহানাকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
জানা গেছে,সোহানা পারভিন জামাই বাবুর বাড়িতে ঘুরতে আসে তার মায়ের সাথে। আজ মা ও মেয়ে দুজনে বাড়ি ফিরে যাবে বলে জানান গেছে। সেই কারণে সোহানা পারভিন ও তার মা তোর্সা নদীতে স্নান করতে আসেন। যদিও সাঁতার কাটতে জানে না সোহানা। তারপরেও তোর্সা নদীতে স্নান করতে নামে সে। পরে সে নদীতে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে স্থানীয় লোকজন ফাঁসিরঘাট এলাকায় ওই কিশোরীর জামা দেখতে পায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ওই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে পরিবারে।
এবিষয়ে আমজাত হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা জানান, আমরা খবর পেলাম আমাদের পাশের বাড়িতে এক আত্মীয়ার মেয়ে নদীতে ডুবে গেছে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করছে। পরে আমরাও খুঁজতে শুরু করলাম। পরে ফাঁসিরঘাটের কাছে ওই কিশোরীর জামা দেখতে পাই। পরে তার পা ধরে জল থেকে টেনে তুলি। পরে তাকে আমরাই কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন।












Leave a Reply