আবদুল হাই, বাঁকুড়াঃ পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে ২৫ শে এপ্রিল নয়া কর্মসূচি নব জোয়ার শুরু করেছেন অভিষেক বন্দোপাধ্যায় । এই কর্মসূচির মুল লক্ষ্য মানুষের মতামত নেওয়া। ১৯ শে মে বাঁকুড়া জেলার ইন্দাসে পা দেবেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ মঙ্গলবার অভিষেক বন্দোপাধ্যায় এর সভাস্থল সরজমিনে খতিয়ে দেখলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি,এস ডি পি ও কুতুবউদ্দিন খান, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ। ৩০ শে এপ্রিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সভায় যোগ দিতে আসা বজ্রপাতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সাথে এবং আহতদের কর্মীদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। সাংবাদিকদের ক্যামেরায় মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ বলেন, অভিষেক বন্দোপাধ্যায় আট থেকে আশির আবেগ, তিনি আমাদের আইকন। তিনি আরো বলেন,৩০ এপ্রিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সভায় যোগ দিতে আসা বজ্রপাতে মৃত তৃণমূল কর্মীর পরিবার ও আহতদের কথা মনে রেখেছেন এতেই আমরা খুবই গর্বিত।
১৯ শে মে ইন্দাসে অভিষেক বন্দোপাধ্যায়,দেখা করবেন বজ্রপাতে মৃত তৃণমূল কর্মীর পরিবার ও আহতদের সাথে।












Leave a Reply