১৫ বছরের সন্তান নিখোঁজ।

আবদুল হাই, বাঁকুড়াঃ গত ১৬ ই মে মঙ্গলবার বেলা বারোটার পর বাড়ি থেকে সাইকেল চেপে বের হয় ১৫ বছরের বছরের নবম শ্রেণীর ছাত্র মিজানুর আলম মিদ্যা।বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বেলিয়াড়া গ্রামে। মিজানুর আলম মিদ্যার গায়ের রং কালো ,উচ্চতা আনুমানিক পাঁচ ফুট। মিজানুর আলম মিদ্যার পড়নে ছিল হাতওয়ালা হলুদ ছাপা জামা ,প্যান্ট কালো সুট । মিজানুর আলম মিদ্যার চোখে চশমা রয়েছে বলে জানা গেছে।চকলেট কালার সাইকেল করে বেরিয়ে যায় বলে জানা গেছে। সন্তানের দেখা না পাওয়ায় গতকাল থেকে আত্মীয় স্বজন ও অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি করে।আজ বুধবার এখনো পর্যন্ত মিজানুর আলম মিদ্যার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান ছেলের মা ,বাবা। সন্তানের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মা।যদি কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পান তাহলে 7679633409 ,8972425642এই ফোন নম্বরে যোগাযোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *