বৃষ্টিকে উপেক্ষা করেও, অভিষেক বন্দোপাধ্যায়ের রোড শো তে উপচে পড়া ভিড়।

বাঁকুড়া, আবদুল হাই:-পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য জুড়ে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাঁকুড়ার বিভিন্ন এলাকায় রোড শো তে অংশ নিলেন তৃণমূলের সেকেন্ড ম্যান সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। আঁটোসাঁটো নিরাপত্তার মাধ্যমে এই রোড শো অনুষ্ঠিত হয়। বৃষ্টিকে উপোক্ষা করেও অভিষেক বন্দোপাধ্যায় কে দেখতে ভিড় করেন অগণিত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ।১৯ ও ২০ মে পর্যন্ত বাঁকুড়ার বিভিন্ন এলাকায় চলবে নব জোয়ার কর্মসূচি। পঞ্চায়েত নির্বাচনের আগে এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *